ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা ভারতের, হতাহত অনেকে

admin
মে ৭, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫,
পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপনাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানাে হচ্ছে বলে ভারতের সরকার দাবি করেছে।

এদিকে, ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পােস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।

এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রােনকে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

সশস্ত্র এ হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন।

গত ২২শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলা হলাে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।