ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের মতো বাংলাদেশকে নিয়ে কেউ ভাবে না: জয়শঙ্কর

admin
এপ্রিল ১০, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৫

ভারতের মতো করে বাংলাদেশকে নিয়ে কেউ চিন্তা করে না বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।গতকাল বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের ভালো চায়। ভারতই সবচেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল চায়। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন ‘আমাদের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে যে ঐতিহাসিকভাবেই আমাদের সম্পর্ক অনন্য। দুই দেশের জনগণের মধ্যকার একটা সম্পর্ক রয়েছে। আমাদের এই বিষয়টিই মাথায় রাখা উচিত।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত বাংলাদেশের মানুষের মধ্য থেকে ভারতবিরোধী যেসব বার্তা আসছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। আর বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি।’

জয়শঙ্কর বলেন, ‘দেশ হিসেবে ভারত সবসময়ই সবচেয়ে বাংলাদেশের ভালো চায়। এটি আমাদের ডিএনএ’র মধ্যে রয়েছে। আমরা বন্ধু হিসেবে আশা করি আমরা সঠিক পথেই থাকবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।