ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে হচ্ছে স্পোর্টস হাব

admin
এপ্রিল ৬, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫

দেশে স্পোর্টস ভিলেজ বা হাব করার পরিকল্পনা দীর্ঘদিনের। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এবার দেশের আটটি বিভাগে আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ রবিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একথা জানান।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের পুরস্কার প্রদানের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ঘটনার বিস্তারিত জানান।

যুব ও ক্রীড়া উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাতের সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’

ফেসবুক পেজেও স্পোর্টস হাব স্থাপনের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিভাগে উন্নতমানের স্পোর্টস ফ্যাসিলিটি হবে এই স্পোর্টস হাব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।