ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল ভবন, আটকা ৪৩

admin
মার্চ ২৮, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৫,

আজ শুক্রবার মায়ানমার এবং প্রতিবেশী থাইল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার বিকেলে মায়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই একই এলাকায় আবার ৬.৪ মাত্রার একটি আফটারশক আঘাত হেনেছে।

মায়ানমারের সাগাইংয়ের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। দেশটিতে আজ শুক্রবার দুপুরের দিকে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পে দেশটির রাজধানী নেপিদোর রাস্তায় ফাটল দেখা দিয়েছে।

অন্যদিকে ভূমিকম্পের তীব্রতায় ব্যাংককের একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে। থাই সরকার জরুরি বৈঠকে বসেছে বলেও জানা গেছে। ব্যাংকক থেকে বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে।

ভূমিকম্পে উত্তর ব্যাংককের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে, যার ভেতরে অন্তত ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।