ঢাকা২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোতে দুর্ঘটনায় পুড়লো বাস, নিহত ৪১

admin
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং এর ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, শনিবার সকালে মেক্সিকোর এসকারসেগা নামক শহরে এই দুর্ঘনা ঘটে। ছবিতে দেখা যায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

বাসটির পরিচালনা প্রতিষ্ঠান ট্যুর’স অ্যাকোস্টা জানিয়েছে, যানটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কানকুন থেকে টাবাসকোতে যাওয়ার পথে একটি ‘ট্রেলারের’ সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়।
ভয়াবহ এই প্রাণঘাতী দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ট্যুর’স অ্যাকোস্টা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেছেন, তারা এর কারণ খুঁজে বের করতে গভীর তৎপরতা চালাচ্ছেন। বাসটি নির্দিষ্ট গতি সীমা মেনেই চলছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। তবে মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। তবে এ বিষয়ে তৎপরতা জারি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিল প্যালাসিও মিউনিসিপ্যাল ডি কমালকালকো।
টাবাসকোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এছাড়া নিহতদের বিশদ বিবরণ দিয়ে একটি আপডেট দেয়ার কথা জানিয়েছেন সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।