ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঝ আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

admin
জানুয়ারি ৩০, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের ৬৪ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, সিবিএস নিউজ, স্কাই নিউজ, ইকোনোমিক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীসহ কয়েকটি সংস্থা।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে স্থানীয় পোটোম্যাক নদীতে পতিত হয়েছে। সেখানে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।