ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপিএলে ‘আগে এমন বাজে অভিজ্ঞতা হয়নি’

admin
জানুয়ারি ২৮, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।

আসরে ১১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ২টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে সিলেট। আসর থেকে বিদায় নেওয়ার আগে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে আরিফুল হকের নেতৃত্বাধীন দলটি।

গতকাল সোমবার দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সিলেট। খেলা শেষে দলটির অধিনায়ক বলেন, ‘পুরো টুর্নামেন্ট খুবই বাজে গেছে। খুবই বাজে গেছে। এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আজকেও ওপেনার রনি (তালুকদার) সকালে উঠে বলছে, আমার ঘাড়ে লেগেছে। ধরতে হবে সেও ইনজুরড। শেষ ম্যাচেও দেখা যাবে, কেউ না কেউ বলছে যে, ‘‘আমি খেলতে পারবো না।’’ সব ইনজুরির ওপরেই আছে। অভিজ্ঞতা ভালো না।’

বিদেশি ক্রিকেটারদের ভরসা ছিল সিলেটের। কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিদেশিদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে আরিফুল বলেন, ‘আমার কাছে মনে হয় রাকিম (কর্নওয়াল) যদি ফুল সার্ভিস দিতে পারতো। যদি (জর্জ) মুনসে ভালো সার্ভিস দিতে পারতো, (পল) স্টার্লিং ছিল। এরা সবাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় নাম। কেউ আসলে সেভাবে ডেলিভার করতে পারেনি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।