ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যালিফোর্নিয়ায় লুট ঠেকাতে সেনা মোতায়েন

admin
জানুয়ারি ১০, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন লাখ লাখ মানুষ।এই সুযোগ কিছু মানুষ ফাঁকা বাড়িতে চুরি ও লুট করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরও দুইজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি-সহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়ি-সহ পাঁচ হাজার ৩০০ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো।

ক্যালিফোর্নিয়ার গভর্নর জানিয়েছেন, ‘এত ভয়াবহ পরিস্থিতির সুযোগ নেওয়া খুবই দুঃখজনক। এই ধরনের লুট কোনোভাবে সহ্য করা হবে না। ‘

দাবানলের সময় লুটের ঘটনায় জড়িত থাকার দায়ে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।