ঢাকা৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া উপজেলার ১০নং বড়হর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন শফিকুল ইসলাম শফি

admin
নভেম্বর ৯, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

(সিরাজগন্জ)প্রতিনিধি শফিকুল ইসলাম শফি
সাবেক আহ্বয়াক,বড়হর ইউনিয়ন যুবদল।সাবেক যুগ্নআহ্বায়ক বড়হর ইউনিয়ন বিএনপি। সাবেক সভাপতি বড়হর ইউনিয়ন বিএনপি।
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সকলের কাছেই একজন সুপরিচিত সৎ আদর্শিক ব্যাক্তি হিসাবে পরিচিত,তা ছাড়া তিনি পেশায় একজন ব্যবসায়ী।
শফিকুল ইসলাম শফি বলেন জনগনের দোয়া ও ভালবাসা সমর্থন নিয়ে আগামী দিনে বড়হর ইউনিয়নের সার্বিক উন্নয়নমুলক কাজ করতে চান তিনি।শফিকুল ইসলাম শফি বলেন তিনি নির্বাচিত হতে পারলে তার ইউনিয়নে সন্তাস,মাদক চাদাবাজ মুক্ত একটি আদর্শিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে,তিনি নিজেও একজন শিক্ষিত তরুন তাই তিনি তার ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষার উপর গুরত্ব দিবেন।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিনি সমান ভাবে উন্নয়নমুলক কাজ করবেন।
শফিকুল ইসলাম শফি আরো জানান,সমাজে ন্যায় ও সত্যে ভাত্ববোধ বজায় রেখে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর আধুনিক বড়হর ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।ধনী গরীব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচনকে কেন্দ্র করে বড়হর ইউনিয়নে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুন স্বচ্ছ ক্লিন ইমেজের ব্যাক্তিত্বের অধিকারী একজন সমাজ সেবক হিসাবে শফিকুল ইসলাম শফির নাম আলোচনায় রয়েছে।আসন্ন নির্বাচন ঘিরে ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
শফিকুল ইসলাম শফি বলেন তিনি জনগনের সমর্থন পেলে একটি স্বচ্ছ জনবান্ধব উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।