ঢাকা১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার হোটেলে আগুন নিহত ৫ বাংলাদেশির ৪ জন একই পরিবারের

admin
আগস্ট ১৯, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, বুধবার ভোরে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর পাওয়ার পর কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে উপ-হাইকমিশন। নিহতদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।

তবে নিহত বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে আগুনে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।

পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।