ঢাকা১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা প্রবাসীর ২২ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ

admin
জুলাই ১৩, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বন্যাকান্দি গ্রামের বাসিন্দা বিজ্ঞানী জুল ফিকার রহমান, যিনি একজন আমেরিকা প্রবাসী। অভিযোগ রয়েছে, তার কাছ থেকে প্রতারণা ও নানা ছলচাতুরীর মাধ্যমে একই থানায় চৌধুরী গুঘাট সংলগার  মাওলানা ওহেদের ছেলে এটিএম লুৎফর রহমান দিলু প্রায় ২২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন, যার ব্যাংক-সংক্রান্ত নথিপত্র রয়েছে।

অভিযোগ অনুযায়ী, এটিএম লুৎফর রহমান আওয়ামী লীগ নেতা। বিগত সময়ে তিনি উল্লাপাড়া-সলংগা আসনে বিভিন্ন পোস্টার ও ব্যানার ছাপিয়ে নিজের প্রচারণা চালিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আমেরিকায় চলে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, বিভিন্ন জাল-জালিয়াতি, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে আমেরিকায় কয়েক কোটি টাকা পাচার করেছেন তিনি। সূত্র জানায়, আমেরিকায় তার দুটি আলিশান বাড়ি রয়েছে। অথচ তিনি প্রবাসীর ২২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান-২-এর নীলাঞ্জনা, বাড়ি নম্বর-০৫, রোড-৫৫-এ তার বাসস্থান রয়েছে বলে জানা গেছে। কিন্তু এখনো তিনি প্রবাসীর পাওনা টাকা পরিশোধ করেননি।

স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে এটিএম লুৎফর রহমানের কাছে ওই পাওনা টাকা চাওয়া হলেও তিনি তা পরিশোধ করেননি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতারক এটিএম লুৎফর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।