ঢাকা১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৫ লাখ টাকা লোপাটের অভিযোগ: ১৮ প্রকল্পের ১৬ টিরই সদস্য সচিব এমপির ভাগিনা

admin
জুলাই ১২, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও (রাণীশংকৈল) প্রতিনিধি: আবরার ফাহিমঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৪৫ লাখ টাকা লোপাটের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার মোট ১৮টি প্রকল্পের মধ্যে ১৬টিরই সদস্য সচিব হিসেবে প্রভাব খাটিয়ে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্যের (এমপি) আপন ভাগিনা মাসুদ রানা।স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে কাজ শুরু হওয়ার আগেই প্রকল্পের সিংহভাগ টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী মাঠপর্যায়ে কাজ সমাপ্তির পর পর্যায়ক্রমে টাকা ছাড় করার কথা ছিল।অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের সভাপতি হিসেবে যাদের নাম খাতায় কলমে রয়েছে, তাদের অনেকেই নিজের দায়িত্ব বা প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সভাপতি ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের শুধুমাত্র ব্যাংকের চেক সই করার জন্য ব্যবহার করা হয়েছে। সভাপতিদের নামে চেক ইস্যু করার পর, ব্যাংক থেকে সেই টাকা তুলিয়ে সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন সদস্য সচিব মাসুদ রানা। ফলে কাগজে-কলমে প্রকল্প দেখানো হলেও বাস্তবে কোনো কাজই সম্পন্ন হয়নি।এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। সরকারি অর্থ এভাবে প্রভাব খাটিয়ে আত্মসাৎ করার ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এই বিষয়ে উপজেলা প্রশাসন কিংবা অভিযুক্ত মাসুদ রানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।