ঢাকা৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেসিকে দেখে মনে হয় তার বয়স মাত্র ১৯: স্পেন কোচ

admin
জুলাই ১১, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৬

বিশ্বকাপে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষভাগে পৌঁছেও তিনি এমন পারফরম্যান্স উপহার দিচ্ছেন, যা অনেকের কাছে তার কৈশোর ও তারুণ্যের সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনছে।

চলতি বিশ্বকাপে মেসির প্রাণশক্তি, সৃজনশীলতা এবং ম্যাচে প্রভাব বিস্তারের ক্ষমতা ফুটবলবিশ্বকে মুগ্ধ করেছে। অনেকের মতে, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এই বয়সেও তিনি যা করে চলেছেন, তা সব ধরনের ধারণাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।

এবার মেসির প্রশংসায় মুখ খুলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। সংবাদ সম্মেলনে তিনি আর্জেন্টাইন অধিনায়কের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি বলেন, ‘লিওনেল মেসিকে দেখে মনে হয় তার বয়স মাত্র ১৯ বছর। তিনি কখনো ক্লান্ত হন না, তার জয়ের ক্ষুধা কখনো ফুরায় না। তিনি সবার জন্য এক অনুকরণীয় উদাহরণ।’

স্পেনের কোচের এই মন্তব্য মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। আটবারের বর্ষসেরা এই ফুটবলার প্রায় সব বড় শিরোপা জয়ের পরও যেভাবে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রেখেছেন, তা আবারও নতুন করে প্রশংসিত হয়েছে।

দে লা ফুয়েন্তের মতে, মেসির কারিগরি দক্ষতার পাশাপাশি তার অদম্য লড়াইয়ের মানসিকতাই সবচেয়ে বেশি মুগ্ধ করে। ক্যারিয়ারের শুরুতে যেমন জয়ের জন্য ক্ষুধার্ত ছিলেন, আজও সেই এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।