ঢাকা১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক এখন রাজনৈতিক ইস্যু :গভর্নর

admin
জুন ১০, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও স্বার্থ রক্ষায় বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) ব্যাংকার্স সভায় তিনি এ মন্তব্য করেন। পরে বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবিবি সভাপতি মাসরুর আরেফিন।

এবিবি সভাপতি মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং এটি পুরো ব্যাংক খাতকে প্রভাবিত করছে। এ কারণে ব্যাংকারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গভর্নরও বিষয়টিকে কেবল ব্যাংকিং সমস্যার দৃষ্টিতে নয়, রাজনৈতিক বিষয় হিসেবেও দেখছেন বলে তিনি জানান। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় ব্যাংকটিতে আস্থার সংকট তৈরি হলে তা অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।