ঢাকা৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসিবির সভাপতি তামিম ইকবাল নির্বাচিত

admin
জুন ৭, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক
০৭ জুন ২০২৬,

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল।

আজ রবিবার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়

সন্ধ্যায় ভোট গণনা শেষে জানা যায়, তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন। 

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। বোর্ডের শীর্ষ পদে ১৭তম ব্যক্তি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।

নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে তিনি ষষ্ঠ। 

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।