ঢাকা১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা ভারত সেনাপ্রধানের

admin
মে ১৬, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় এবং কার্যকলাপে সহায়তা অব্যাহত রাখলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে এ হুমকি ও সতর্কবার্তা দেন ভারতের সেনাপ্রধান।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে।’

অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধানের কাছে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।