পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
শুভেন্দুর মন্ত্রিসভায় যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ পর্যায়ের নেতারা। তাদের উপস্থিতিতে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উল্লেখ্য, এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। দীর্ঘদিন বাম শাসনের পর টানা প্রায় ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্য শাসন করেছে। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা করল বিজেপির এই বিজয়।

