সত্য সমাচার ডিজিটাল: রোববার (২৬ এপ্রিল) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের (সিডিপিএ) ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুুষ্ঠিত বিজিএমইএ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক রুমানা রশীদ ও পরিচালক মোহাম্মদ সোহেল। চীনা প্রতিনিধি দলটিতে চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল ও চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় বিজিএমইএ সভাপতি চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদার ও পোশাক শিল্পের কাঁচামাল এবং যন্ত্রপাতির প্রধান উৎস হিসেবে অভিহিত করেন। তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের উদীয়মান খাতসমূহ, বিশেষ করে ম্যান-মেড ফাইবার (এমএমএফ), সিনথেটিক ফাইবার ও টেকনিক্যাল টেক্সটাইল খাতে বিনিয়োগের জোরালো আহ্বান জানান।
সভাপতি বলেন, বাংলাদেশের ওভেন কাপড়ের বার্ষিক ৮-৯ বিলিয়ন ডলারের বিশাল আমদানির বাজার চীনা বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ।
বিজিএমইএ সভাপতি বলেন, চীনা উদ্যোক্তারা এসব সম্ভাবনাময় খাতে এককভাবে অথবা যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারেন, যেখানে বিজিএমইএর পক্ষ থেকে সব ধরনের কৌশলগত সহযোগিতা দেয়া হবে।
বাংলাদেশের সঙ্গে জাপানের ইপিএ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে এককভাবে অথবা যৌথভাবে বিনিয়োগ করে জাপানে পণ্য রফতানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবেন বলেও জানান।
বিজিএমইএ সভাপতি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তি হস্তান্তরের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে ডিজিটাল প্রিন্টিং ও সিনথেটিক ফেব্রিকের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে তিনি নিয়মিত টেকনিক্যাল ট্রেনিং ও নলেজ শেয়ারিং উদ্যোগের আহ্বান জানান।
এছাড়া পরিবেশবান্ধব ডাইং কারখানা স্থাপনে চীনের অগ্রগামী অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও টেকসই করার বিষয়ে আলোচনা করা হয়।
ঢাকা সফররত চীনা প্রতিনিধিদলটি বাংলাদেশে ডাইং, প্রিন্টিং কারখানা পরিদর্শন করেন। বিজিএমইএ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার বিষয়ে আশ্বাস দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

