ঢাকা১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

admin
এপ্রিল ১৮, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরানের সামরিক বাহিনী ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রণালিটি ‘পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ চালানোর কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

আইআরজিসি আরো বলেছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি-ডাকাতির মতো কাজ করছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণেই থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।