ঢাকা১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

admin
এপ্রিল ১৬, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া আসরে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানান রুবেল হোসেন।

তিনি আরও লেখেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন, এটা আমার বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।