ঢাকা৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডব্লিউটিও বৈঠক ব্যর্থ, ই-কমার্সে শুল্ক ছাড়ের মেয়াদ শেষের পথে

admin
মার্চ ৩০, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: গুরুত্বপূর্ণ ডব্লিউটিও বৈঠকে সমঝোতা না হওয়ায়, ই-কমার্স খাতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি।

এতে উন্নত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ধাক্কা খেয়েছে।

১৯৯৮ সালে চালু হওয়া এই শুল্ক অব্যাহতি প্রতি দুই বছর পরপর নবায়ন করা হয়ে আসছিল। তবে এবার তা আর বাড়ানো হয়নি।

ফলে সোমবার থেকেই এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

ইয়াউন্ডে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে, এর মেয়াদ শেষ মানেই ডিজিটাল বাণিজ্যে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক আরোপ হবে, এমনটা নয়। ডব্লিউটিও’র সদস্য দেশগুলো চাইলে নিজ নিজ সিদ্ধান্তে অনলাইন পণ্য ও সেবার ওপর শুল্ক নাও আরোপ করতে পারে।

এই অনলাইন পণ্য ও সেবার মধ্যে রয়েছে ই-বুক ও সঙ্গীত থেকে শুরু করে টেলিমেডিসিন পর্যন্ত বিভিন্ন খাত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।