বিবিসি: ইসরায়েলি হামলায় তিনদিন পর ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলি রেজা তাংসিরির মৃত্যু নিশ্চিত করেছে।
সোমবার (৩০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, গুরুতর আঘাতের কারণে তাংসিরি মৃত্যুবরণ করেছেন।
গত ২৬ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ দেশটির সেনাবাহিনীর একটি সুনির্দিষ্ট অভিযানে আইআরজিসি নেভির কমান্ডার তাংসিরিসহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহতের কথা জানায়।
এর আগে, গত ২৬ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ দাবি করেছিলেন, একটি ‘নির্ভুল ও প্রাণঘাতী’ অভিযানে আইআরজিসি নৌবাহিনীর প্রধান তাংসিরিকে এবং তার সঙ্গে থাকা কয়েকজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

