জেলা প্রতিনিধি আব্দুর রউফ
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার (১০ মার্চ) রোজ মঙ্গলবার সকাল ১০টার সময় রহিমানপুর সম্মিলিত ইউআই আলিম মাদ্রাসা মাঠে পাইলট প্রকল্পের আওতায় ইউনিয়নের ২ নাম্বারে ওয়ার্ডের দারিদ্র নারী ৫৯০জন সুবিধা নির্বাচন করা হয়েছে। এদিনে সকালে আনুষ্ঠানিক ফ্যামিলি কার্ড এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম, জেলা বিএনপি সভাপতি ফয়সাল আমিন, জেলা প্রশাসক ইশরাত ফাজানা সহ জেলার বিএনপি নেতাকর্মী সরকারি কর্মকর্তা কর্মচারী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রহিমানপুর ২ নাম্বার ওয়ার্ডে ৫৯০ জন সুবিধাভোগী পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড হাতে তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার সারা দেশে এ বিশেষ পাইলট প্রকল্প শুরু করেছে। প্রাথমিকভাবে শর্তসাপেক্ষে দেশের ১৪টি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে এ কার্ড বিতরণের কাজ চলছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে এ কর্মসূচি চালু হল।
কার্ড হাতে পেয়ে খুশিতে দারিদ্র নারীকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।
ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
01794859193

