ঢাকা১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা চালায়নি ইরান: ইসমাইল বাঘেই

admin
মার্চ ৯, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৬

ইরান তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের ওপর হামলা চালায়নি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। খবর আল-জাজিরার।

সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, ‘গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে হামলার যে খবর এসেছে, তার কোনো ভিত্তি নেই। এসব দেশের বিরুদ্ধে ইরানি ভূখণ্ড থেকে কোনো ধরনের আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি।’

হামলার এই খবরগুলোকে সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, আমাদের সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্কে ফাটল ধরাতে শত্রুপক্ষ নির্দিষ্ট কিছু হামলার ঘটনা সাজাতে পারে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।