ঢাকা২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিলো জামায়াত

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই ইফতার আয়োজন।

আজ বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন- দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।

পরে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী দাওয়াত গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা রাখতে চায় বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।