ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতির উদ্দেশে ভাষণে জামায়াত আমির ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই আমাদের প্রত্যাশায় পৌঁছাতে পারব

admin
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই আমাদের প্রত্যাশায় পৌঁছাতে পারবো।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা সম্মানের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক করবো। দুর্নীতিমুক্ত, ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে। আর তরুণরা বাংলাদেশের ক্যাপ্টেন এবং আমরা হবো যাত্রী।

তিনি বলেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে আমি প্রতিহত করবো। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে ‘হ্যাঁ’ বলুন; আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে ‘না’ বলুন। v

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।