ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ আমান

admin
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। জনগণের এই অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

এ সময় আমানউল্লাহ আরও বলেন, দেশে নির্বাচনকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।