বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার কূটনৈতিক মিশন এবং ও সহকারী মিশনগুলোতে কর্মরত-কর্মকর্তাদের ওপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের সব মিশনে পুরো মাত্রায় খোলা এবং কার্যকর থাকবে।
অনলাইন ডেস্ক
এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
