ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শরিকদের ৮৫ আসন ছাড়ল জামায়াত

admin
জানুয়ারি ২০, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে ২১৫টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮৫ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।