ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালে ভর্তি আসিফ আলী জারদারি

admin
এপ্রিল ২, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৫,

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির করাচি শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বর এবং সংক্রমণের কথা জানানোর পর তাকে প্রথমে নওয়াবশাহ থেকে হাসপাতালে আনা হয়।

ইতোমধ্যে প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দলীয় নেতারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন। এ সময় প্রেসিডেন্ট জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি তার সুস্থতার জন্য প্রার্থনা করে বলেন ‘আল্লাহ আপনাকে পূর্ণ ও দ্রুত আরোগ্য দান করুন। সমগ্র জাতির দোয়া আপনার সঙ্গে রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।