ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি যুবরাজের হুঁশিয়ারি ‘গাজা ফিলিস্তিনের ভূমি, আগ্রাসন চালিয়ে তা কেড়ে নেওয়া যাবে না’

admin
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫,

গাজা উপত্যকা ফিলিস্তিনের ভূমি, আগ্রাসন চালিয়ে তা কেড়ে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল বুধবার কাতারে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শুরা কাউন্সিলে দেওয়া বক্তব্যে যুবরাজ জানান, এই সময়ে সম্পূর্ণভাবে কাতারের পাশে আছে সৌদি আরব। যেকোনো পরিস্থিতিতে যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত তারা।

সৌদি যুবরাজ আরও বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনের ভূমি, আগ্রাসন চালিয়ে তা কেড়ে নেওয়া যাবে না। সৌদি আরব দ্বিরাষ্ট্র নীতি সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।