ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিএমএইচে ভর্তি অলি আহমদ

admin
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স :

২০ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

আজ শনিবার অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দিন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএমএইচে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন কর্নেল অলি আহমদ। একই সঙ্গে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সালাহ উদ্দিন রাজ্জাক আরও বলেন, ‘অলি আহমদ বীর বিক্রম স্যার এখন সুস্থ আছেন। সকালের নাস্তা করেছেন। আজ স্যারের এমআরআই করার পর পরবর্তী আপডেট জানানো হবে। সকলে দোয়া করবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।