ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধিদল

admin
জুলাই ১৩, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৩ জুলাই ২০২৫
ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

আজ রবিবার বেলা ১১টায় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধিদল সিইসি সঙ্গে বৈঠকে বসেন।

এর আগে গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি), যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। ওই সময় ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। তার আগে ১৭ এপ্রিল একই প্রতীক চায় মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। এ ছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিলে অন্তর্ভুক্তই করেনি ইসি।

বর্তমানে ৫০টি নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলকে বরাদ্দ দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।