১৪ মার্চ, ২০২৫
৭ই ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশে রমজানে এক বেলা ইফতারের জন্যে দাওয়াত দেন।
তার ঠিক দুইদিন পরেই, ৯ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব ইফতারের দাওয়াত গ্রহণ করেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে নিশ্চিত করেন যে তিনি রমজানে বাংলাদেশে আসবেন।
দুই দিন;
মাত্র দুই দিনের ভেতর বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থার মহাসচিব বাংলাদেশের সরকার প্রধানের দাওয়াত গ্রহণ করেছেন।
ঠিক পাঁচ সপ্তাহ পর, ১৪ই মার্চ তারিখে দুইজন VVIP একই সাথে কক্সবাজার আসছেন।
আধাঘণ্টা পর তাদের ফ্লাইট ল্যান্ড করবে কক্সবাজারে;
সবকিছু ঠিকঠাক থাকলে, আজ সন্ধ্যায় প্রায় এক লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাথে তারা দুজন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন।
… … … …
“ড. মুহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন, মানুষ ধরে নিচ্ছে যে এটা অনেক বড় একটা অর্জন। বাস্তবতা হলো, বাংলাদেশের সরকার প্রধান পদের চেয়েও অনেক বিস্তৃত ইউনুস স্যারের গ্রহণযোগ্যতা।”
শনিবার থেকে শুরু করে সাত দিনের পরিশ্রম পূর্ণতা পাবে আজ, দেখা যাক কেমন হয়। আল্লাহ ভরসা।

