ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শি’র সঙ্গে বৈঠকের জল্পনা গোপনে কোরিয়া সফরের প্রস্তুতি ট্রাম্পের

admin
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা গোপনে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন। আগামী অক্টোবর মাসে সেখানে এক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প।

তিনজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) বাণিজ্যমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি দক্ষিণ কোরিয়ার শহর গিয়ংজুতে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত চলবে। এটি ট্রাম্পের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের বড় একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত মাসে শি এক ফোনালাপে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ জানিয়েছেন, তবে কোনো তারিখ নির্ধারিত হয়নি।

এখনো সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হয়নি এবং ট্রাম্প অন্য কোনো দেশ সফর করবেন কিনা তা পরিষ্কার নয়।

কর্মকর্তারা আরও জানান, এই সফরকে যুক্তরাষ্ট্রে নতুন অর্থনৈতিক বিনিয়োগ আনার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে- যা ট্রাম্পের সাম্প্রতিক বিদেশ সফরের মূল লক্ষ্য। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে তার আগের সফরগুলোতেও এ বিষয়টি গুরুত্ব পেয়েছিল।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, দক্ষিণ কোরিয়া সফরের বিষয়ে আলোচনা চলছে, যেখানে অর্থনৈতিক সহযোগিতাই মূল লক্ষ্য।

তিনি আরও জানান, এই সফরে বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়েও আলাপ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।