ঢাকা২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান

admin
জুন ২০, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির লঙ্ঘন এবং সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ।’

এ ছাড়া আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুকে তার বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে আরো পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতার চেতনার পরিপন্থী। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্রের মদদে বা নীরব সমর্থনে ইসরায়েল এই হামলা চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।