ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে হঠাৎ বৃষ্টি

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
২২ ফেব্রুয়ারি, ২০২৫

শীতের আমেজ না কাটতেই রাজধানীতে শনিবার হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে। রাজধানী ছাড়াও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। শনিবার  সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।

সরেজমিনে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফার্মগেট, আগারগাঁও, মিরপুর, বিজয় সরণী, গ্রীনরোড. পান্থপথ, শুক্রাবাদ, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিল ও উত্তরাসহ রাজধানীর প্রায় সর্বত্র বৃষ্টির দেখা মেলে। এর মধ্যে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হতে দেখা গেছে। এ ছাড়া যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে দেখা মিলেছে শিলাবৃষ্টির। বৃষ্টির কারণে মিরপুর, মোহাম্মদপুর ও বসুন্ধরাসহ বেশ কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের সংবাদও পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।