সত্য সমাচার ডিজিটাল:
২২ ফেব্রুয়ারি, ২০২৫
শীতের আমেজ না কাটতেই রাজধানীতে শনিবার হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে। রাজধানী ছাড়াও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।
সরেজমিনে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফার্মগেট, আগারগাঁও, মিরপুর, বিজয় সরণী, গ্রীনরোড. পান্থপথ, শুক্রাবাদ, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিল ও উত্তরাসহ রাজধানীর প্রায় সর্বত্র বৃষ্টির দেখা মেলে। এর মধ্যে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হতে দেখা গেছে। এ ছাড়া যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে দেখা মিলেছে শিলাবৃষ্টির। বৃষ্টির কারণে মিরপুর, মোহাম্মদপুর ও বসুন্ধরাসহ বেশ কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের সংবাদও পাওয়া গেছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.