ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যে দলই ভারতের তাঁবেদারি করেছে তাঁরাই নিঃশেষ হয়ে গেছে : মাওলানা রফিকুল ইসলাম খান

admin
নভেম্বর ১৬, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের সামনে মাথানত করবে না। বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দেওয়া হবে না এবং ভারতের নির্দেশে দেশ পরিচালিত হবে না। যে দলই ভারতের তাঁবেদারি করেছে তাঁরাই নিঃশেষ হয়ে গেছে। নতুন করে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাজাহানপুর ফুটবল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এবার ভোট চোরদের জনগণ প্রতিহত করবে। জনগণ কোনো দূর্নীতিবাজ, চাঁদাবাজদের ভোট দিবে না। জনগণের রায় যাতে কেউ হাইজ্যাক করতে না পারে, ভোট ডাকাতি যাতে না হয়—সেদিকে প্রত্যেক জামায়াত নেতা-কর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সমাবেশে পঞ্চক্রোশী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন। উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফর রহমান, উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বাবলু ভৌমিক।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।