ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুর বিআরটিএতে দালালমুক্ত করতে মোবাইল কোর্টের সাড়াশি অভিযান

admin
মার্চ ৬, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

৬ মার্চ ২০২৫,

বৃহস্পতিবার (৬ মার্চ) বিআরটিএ হেড অফিসের নির্দেশে বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল্লাহ নেতৃত্বে বেলা আনুমানিক বারোটায় মিরপুর বিআরটিএ এবং পাশ্ববর্তী এলাকায় আদালত -০৩ এবং আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ও মোহাম্মদ সাজিদ আনোয়ার এর যৌথ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় দালাল সন্দেহে প্রাথমিকভাবে ১৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে পরীক্ষা নীরিক্ষা করে মোট ১২ জনকে মো. আসাদুল ইসলাম (৩১), ইয়াসিন ইসলাম ইমন (২৫), মাসুদ রানা (৫০), মো. সুজন (২৪), মো. সবুজ কবিরাজ(৩০), ইমরান হোসেন (২৩), ১) মিন্টু(৪৫), মো. জহির(৪৮), আশিক(২০), আবুল কাশেম(৩৮), মো. নাজমুল(২৫) এবং মো. বেল্লাল(২৬) প্রকৃত দালাল মর্মে শনাক্ত করা হয় এবং প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেদ্বয় জানান, বিআরটিএ দালালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।