ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত: শাহবাজ শরিফ

admin
জুন ৩, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন ২০২৫

ভারতের সঙ্গে আমরা সন্ত্রাসবাদের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (২ জুন) রাজধানী ইসলামাবাদে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এ মন্তব্য করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি।

শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, ‘কাশ্মীর সবার আগে। এর সমাধান না হলে কোনও অগ্রগতি হতে পারে না।’

তিনি ভারতের সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য একটি চার-দফা কাঠামো তৈরি করেছেন বলেও জানান। আলোচনার ক্রম হিসেবে কাশ্মীর সমাধান, ভারতের যুদ্ধবিরতি উন্নতি, বাণিজ্য আলোচনা, সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা আলোচনা করতে প্রস্তুত – এমনকি সন্ত্রাসবাদের বিষয়েও – তবে কেবল কাশ্মীরের সমাধানের পরেই।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা নিশ্চিত যে ভারত এখন বোকামি করবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।