ঢাকা২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের যে শহরে বসছে আইপিএলের নিলাম

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

এবারের আইপিএল নিলামের ভেন্যু হিসেবে গোয়াকে চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বুধবার জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে নিলাম।

নিলামের নির্দিষ্ট তারিখও চূড়ান্ত হয়েছে। তবে সেটি এখনো প্রকাশ করা হয়নি। সাইকিয়া জানিয়েছেন, ১৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন নিলাম হতে পারে। এবারের নিলাম তুলনামূলক ছোট হওয়ায় এক দিনেই আয়োজন শেষ করার পরিকল্পনা রয়েছে।

গত তিন বছর নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাই, জেদ্দা ও আবুধাবিতে। তবে এবার সেই ধারায় পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। আইপিএলের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির অনুরোধের পর সম্প্রতি নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পরিচালনা পরিষদ। আগামী বছর বড় নিলাম হওয়ার কথা থাকায় সেটি আবারও ভারতের বাইরে আয়োজন করা হতে পারে।

নিলামের জন্য বোর্ডের প্রথম পছন্দ ছিল এমন একটি পাঁচ তারকা হোটেল, যেখানে ১০টি আইপিএল দলের বড় প্রতিনিধিদলসহ শতাধিক অতিথির থাকার ব্যবস্থা থাকবে। ধারণা করা হচ্ছে, গোয়ায় এমন একটি উপযুক্ত হোটেলই পাওয়া গেছে।

২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরের নিলামও হয়েছিল গোয়ায়। সেই নিলাম দুটি ইংলিশ তারকা কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফকে নিয়ে হওয়া বড় অঙ্কের দর হাঁকানোর কারণে বিশেষভাবে আলোচিত। দুজনকেই ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছিল যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। তখন সেটিই ছিল নিলামের সর্বোচ্চ দাম।

তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ওই নিলাম সম্ভবত আরও বেশি স্মরণীয় মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের তীব্র দর-কষাকষির কারণে। ৫০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের মাশরাফিকে শেষ পর্যন্ত ৬ লাখ মার্কিন ডলারে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামের টেবিলে দলটির মালিক শাহরুখ খান নিজেই ছিলেন।

এদিকে আগেই জানানো হয়েছিল, নারী প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর কোচিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।