স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে বার্সেলোনার তারকা রাফিনিয়াকে বাদ দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, রাফিনিয়ার করা শারীরিক পরীক্ষায় পেশিতে কোনো চোট ধরা পড়েনি। তবে তার শরীরে সামান্য ফোলা দেখা গেছে।
পেশিতে চোট না থাকলেও সতর্কতার অংশ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচে রাফিনিয়াকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং ও চিকিৎসক দল। আসন্ন ম্যাচে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন রাফিনিয়া। ম্যাচটি ৪-২ গোলে জেতে ব্রাজিল। তবে উরুতে ব্যথা অনুভব করায় বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

