ঢাকা২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯ জন।

দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসিটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। এটি ইউনিফ্রান নামেও পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।