ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিধ্বস্ত বিমানে কোন দেশের কত যাত্রী ছিল, জানা গেল

admin
জুন ১২, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫,

বিধ্বস্ত হওয়ার আগে ‘মে ডে’ কল দিতে পেরেছিলেন উড়োজাহাজের পাইলট। সাধারণত বিপদে পড়লে উড়োজাহাজের চালকেরা এই কল দিয়ে থাকেন। তবে কল দেওয়ার কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার বিমানটি।  এখনো কোনো হতাহতের বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে ২৪২ আরোহীর কেউই বেঁচে নেই।

পুলিশ জানিয়েছে, একটি বেসামরিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সেসময় ২৪২ জন আরোহী ছিল উড়োজাহাজে। তার মধ্যে যাত্রী ২৩২ জন এবং ক্রু ১০ জন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন ।

এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।