ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি মিডিয়া সেলের দাবি মির্জা ফখরুলের সাক্ষাৎকার ‘এই সময়’ ভুলভাবে উপস্থাপন করেছে

admin
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বাংলা দৈনিক ‘এই সময়’ পত্রিকায়প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

এতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। এ সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরো বলা হয়েছে, তিনি (মির্জা ফখরুল) এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য।

এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার ‘দৈনিক এই সময়’ পত্রিকায় বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি আগামী নির্বাচন, জামাায়াতে ইসলামী, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।