সত্য সমাচার ডিজিটাল: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। মাসের প্রথম ২৫ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২.৭৯ বিলিয়ন ডলারের সমপরিমাণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলার করে রেমিট্যান্স দেশে এসেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের বছরের একই সময়—ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে—রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হুন্ডির পরিবর্তে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা ও বিভিন্ন ব্যাংকের আকর্ষণীয় সুবিধা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাই থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার। বছরওয়ারি হিসাবে প্রবৃদ্ধির হার প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

