ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর

admin
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে। আগামী জাতীয় বাজেটও কোনো গতানুগতিক বাজেট হবে না; বরং অর্থনৈতিক উত্তরণের পথেই দেশকে এগিয়ে নেওয়া হবে। এর অংশ হিসেবেই শেয়ারবাজার ও অর্থনীতিতে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন আসবে বলে জানান তিনি।

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন সময় এসেছে চট্টগ্রামকে প্রকৃত অর্থে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার। বিনিয়োগ বাড়ানো, বন্দরের কার্যক্রম আরও উন্নত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।