ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন

admin
জুলাই ১৮, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৮ জুলাই ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে। যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেউ বোঝে না।’

আজ শুক্রবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন, নতুনরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন- সেটা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তবে তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে, কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে।’

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘একটি দল সব সময় বিভ্রান্তির রাজনীতি করেছে, যারা মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখন ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা করছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।