অনলাইন ডেস্ক পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র জঙ্গিদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এরইমধ্যে ১০৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর হাতে ১৬ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি। জিও নিউজের খবরে বলা হয়, ব্যালুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা লোকোমোটিভে গুলি চালিয়েছিল, যার ফলে চালক আহত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
